নবাবগঞ্জে সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এই প্রতিপাদ্য নিয়ে  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস ২০২২ পালন করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালি বের হয়। পরে আব্দুল ওয়াসেক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

সভায় প্রধান অতিথি নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, বঙ্গবন্ধুর অন্যতম উন্নয়ন দর্শন ছিল ‘সমবায়’। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই সরকারের এ লক্ষ্য পূরণে সমবায় সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার।

সমবায়ী প্রদীপ মন্ডল ও নির্মল সাহার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রওশন আরা, সহকারী সমবায় কর্মকর্তা মেরাজুল আলম, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, নয়নশ্রী ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী, বান্দুরা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ ।

অনুষ্ঠানের শেষে সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *