নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কল্যাণ সংস্থার উদ্যোগে সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৫০ টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি শেখ ইব্রাহিম বলেন, ১ জানুয়ারি ২০২০ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। করোনা কালীন সময়ে কর্মহীন মানুষদের পাশে থেকে সংগঠনটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। দরিদ্র ও অসহায় পরিবারের চিকিৎসা সহায়তা ও দুস্থ পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি। এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবী টিম এর আগেও বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও তাদের সংগঠনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মানবিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাজীব খাঁন, সদস্য শেখ রাজু, শেখ মাসুম, শেখ রাজিব, আল আমিন, রবিউল ইসলাম, নুর ইসলাম, শেখ ইমরান, সজিব খাঁন, শেখ ছাইদ, আবু জাফর, অনিক হোসেন, খাইরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *