দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৫১তম জাতিয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান করা হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলান পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপত্বিত করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মতিউর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, শিক্ষার্থীরা তোমাদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়া। লেখাপড়ার পাশাপাশি খেলাধোলায়ও সমান ভাবে পরিশ্রম করে যাবে তবেই জীবনে সফল হতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিযোগীতা শেষে বিজয়ীরা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
