নবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মায়ের আদর ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাঠাালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এনটিভির সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার পারভেজ সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাটালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, দোহার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিজয়টিভির প্রতিনিধি মো. আতাউর রহমান সানীসহ আরো অনেকে।

মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এনটিভির সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার পারভেজ সোহাগ বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই মায়ের আদর ফাউন্ডেশন সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নসহ নানাবিধ কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন উৎসব, মহামারী করোনাসহ যেকোনো দুর্যোগে সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে মায়ের আদর ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় আজ কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় তিনি, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে এ প্রতিশ্রুতি দিয়ে অন্যান্য সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গকে বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *