নবাবগঞ্জে লকডাউনের নির্দেশ অমান্য করায় ১৬ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কঠোর লকডাউনের ৫ম দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৬ জনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমর (০৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৬ জনকে ২ হাজার ৯ শত টাকা আর্থিক দণ্ড প্রদান করেন। সেনাবাহিনী, বিজিবিসহ নবাবগঞ্জ থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল জানান, করোনা সংক্রমণরোধে আগামী ১৬ জুলাই পর্যন্ত উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *