নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে র্যাবের অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক নারী ও যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার টিকরপুর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে মোঃ খলিল (৩০) ও রিনা (৩১) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদক বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এসময় তাদের নিকট থেকে নয় কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়।
