নবাবগঞ্জে মানবাধিকার কমিশনের সভা

মো.কামাল হোসেন: ঢাকার নবাবগঞ্জে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ শাখা। শুক্রবার (২৬ জুন) বিকেলে নবাবগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে এ নির্যাতন বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

এসময় মানবাধিকারকর্মীরা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সব সময় দেশের নির্যাতিত মানুষের পাশে থাকে৷ এমনকি সমাজে সকল ধরনের ভালে কাজের জন্য মানুষকে সহযোগিতা করে থাকে৷ যে কোন সময় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায় আমাদের সংগঠন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন পল্লব, নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দিন আহমেদ, নির্বাহী সভাপতি সাদের হোসেন বুলু, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *