নবাবগঞ্জে মাদক সেবনে বাঁধা দেয়ায় বৃদ্ধাকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার তেলেঙ্গা গ্রামে বসত ঘরে মাদক সেবনে বাঁধা দেয়ায় রেহানা বেগম (৬০) নামে এ বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে মাদকসেবী হারুন (৩২)। রেহানা বেগম শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তিনি উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামের কৃষক বাচ্চু মাঝির স্ত্রী। শুক্রবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন রেহানা বেগম।

আহত বৃদ্ধা রেহানা বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, আমার স্বামী ও আমি কৃষি কাজ করে জীবনধারণ করি। গত বুধবার দুপুর ১টার দিকে বসত ঘরে একা ছিলাম। এসময় প্রতিবেশি ক্ষমতাশালী ফালু মিয়ার নেশাগ্রস্থ ছেলে হারুন আমাদের ঘরে ঢুকে মাদকসেবন করতে চায়। আমি তাকে বাঁধা দেই এবং তাৎক্ষণিক তার বাবা-মাকে জানাই। এতে হারুন ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতারি মারধর করে আহত করে। স্থানীয়রা এগিয়ে না এলে আমার জীবন সংশয় ছিল। পরে স্থানীয়রা আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন।

এঘটনায় রেহানা বেগমের স্বামী বাচ্চু মাঝি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, মাদকাসক্ত হারুন গত তিন মাস আগে ঐ গ্রামের মন্টু ফকিরের বাড়ির ওরসের খাশি না দেয়ায় তাকে মারধর করে আহত করা হয়েছে বলে জানা যায়। নিরিহ মন্টু ফকির ফের হেনস্থা হওয়ার ভয়ে কোনো ঝামেলা করতে সাহস পাননি।

নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির এএসআই মো. সোহাগ জানান, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেছি। আহত নারীকেও হাসপাতালে দেখে এসেছি। উর্দ্ধতন অফিসারের নিদের্শে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *