নবাবগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জে মৎস্যজীবি লীগের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আগলা টিকরপুর বিল এলাকায় বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

এসময় উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ফারুক মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা।
এছাড়াও উপজেলা মৎস্যজীবি লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। তাই মাছ বৃদ্ধির জন্য ছোট পোনা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। এমনকি যেসব মাছ প্রতিনিয়ত ডিম দেয় সেসব মাছ ঐ মৌসুমে ধরা থেকে বিরত থাকবো। এসব নিয়ম মেনে মাছ ধরলে তাহলেই আমাদের দেশে মাছের আর ঘাটতি থাকবে না। তিনি আরও বলেন, পোনা মাছ রক্ষার জন্য উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের পাশাপাশি মৎস্যজীবি লীগেরও ভূমিকা থাকা জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *