নবাবগঞ্জে মহিলা আওয়ামীলীগের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় স্বাস্থ্য সচেতনতা, নারীর প্রতি সহিংসতা রোধ ও নতুনদের আগমন উপলক্ষে উপজেলা মহিলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাগমারা রোজ ভিউ চাইনিজ রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এসএম খুরশিদা মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রীনা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা  মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জাহানারা বেগম, শিরিন চৌধুরী, সদস্য মনিকা ইসলাম , জলি আক্তার, নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিমা দেওয়ান, মলি গমেজসহ আরো অনেকে। অনুষ্ঠানে শেখ আনারকলি পুতুলের হাত ধরে ঢাকা জেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেশমা আক্তার ও সোহানা জামান দিপা, সানজিদা আক্তার এলির নেত্রীতে ২০/২৫ জন নেতাকর্মী মহিলা আওয়ামীলীগে যোগদান করেন ।

অনুষ্ঠানে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সকলের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন নেত্রীবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *