নবাবগঞ্জে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউটের গালিমপুর শাখার উদ্বোধন

মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহাকবি কায়বোবাদ মুক্ত স্কাউট গ্রুপের গালিমপুর শাখার উদ্বোধন করা হয়েছে।  (শনিবার) সকালে উপজেলার আগলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ।
এসময় সমাজ উন্নয়ন মূলক কার্যক্রম ও বার্ষিক ডে-ক্যাম্পর আয়োজন করা হয়। পরে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও মহাকবি কায়বোবাদ মুক্ত স্কাউট গ্রুপ গালিমপুর শাখার সভাপতি জিয়াউল ইসলাম মিথুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা পরিষদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এস.এম সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন বাবু, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, ইছামতি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাউসার, সাধারণ সম্পাদক হৃদয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *