নবাবগঞ্জে ভন্ড নবী দাবীর অনুসারিদের অনুষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. নবী দাবীদার বরকত উল্লাহ অনুসারীরা প্রতিবছর তার মৃত্যু বার্ষিকী নামে বিশ্ব ইসতেমার সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর রামনাথপুর এলাকায় ভন্ডামির অনুষ্ঠান পালন করে থাকেন। তাদের সেই অনুষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার তৌহিদী জনতা।  শুক্রবার বাদ জুম্মর পর উপজেলার ১৪টি ইউনিয়নের মুসল্লিরা এ মানববন্ধ করেন। উপজেলার কোর্ট বিল্ডিং এলাকায় উপজেলার খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি এ মানববন্ধেনের আয়োজন করেন। এসময় বক্তব্যে তাঁরা বলেন, প্রতিবছর বিশ^ ইসমেমার সময় খতমে নবুওয়াত অস্বীকারকারী নবুওয়তের মিথ্যা দাবিদার মৃত বরকতুল্লার বাড়িতে তার ভন্ড বক্তরা তার মৃত্যু বার্ষিকীর নামে ধর্ম বিকৃত করে অনুষ্ঠান করে থাকেন। সেই অনুষ্ঠান বন্ধের দাবিতে আমরা এ মানববন্ধন করছি।
উল্লেখ্যযে, ১৯৯৮ সালে উপজেলার গালিমপুর ইউনিয়নের রামনাথপুরে বরকতুল্লাহ নামের জনৈক ব্যক্তি কাদিয়ানীদের সংস্পর্শে থাকার পর এক পর্যায়ে নিজেকে নবী দাবি করে এবং বেশ কিছু ভক্ত তৈরি করে। তৎকালীন নবাবগঞ্জের শান্তিকামী তাওহিদী জনতার তীব্র প্রতিবাদ ও প্রবল প্রতিরোধের মুখে বরকতুল্লা ও তার ভক্তরা তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার কিছুদিন পর বরকতুল্লার মৃত্যু হয়। আগামী ৩ ফেবুয়ায়ারি পুনরায় বরকতুল্লার মৃত্যুবার্ষিকী পালনের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। মর্মে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৩০ জানুয়ারি খতমে নবুওয়াত কমিটি নবাবগঞ্জ শাখার উদ্যোগে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এবিষয়ে জানতে বরকত উল্লাহর অনুসারী এ্যাডভোকেট কফিল উদ্দিন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদ স্মারকলিপি পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি ঐ এলাকায় কোন রকমের অনুষ্ঠান করা যাবে না। কেউ কোন রকমের অরজগতা সৃষ্ঠি করতে চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *