নিজস্ব প্রতিবেদক, ঢাকার নবাবগঞ্জে ব্লক গ্রান্ট কো-অর্ডিনেশন (বিজিসিসি) কমিটির সভা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সভা কক্ষে এ সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ঢাকা জেলার উপ-পরিচালক ছানিয়া আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু।
সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম সহ ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন। উপ-পরিচালক এর আগে উপজেলার গালিমপুর, কলাকোপা ও বান্দুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
