নিজস্ব প্রতিবেদক: সব এনজিওর শীর্ষে ব্র্যাক আছে এগিয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় মঙ্গলবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সভাকক্ষে প্রত্যাশা-২ প্রকল্পের আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ” ইম্প্রুূূভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস প্রত্যাশা -২ প্রকল্প অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান। অনুষ্ঠানে বক্তারা দক্ষতা এবং শিক্ষা ছাড়া বিদেশে গেলে সেই ব্যক্তি কখনো সফল হতে পারবেনা। তাই বিদেশ যাওয়ার আগে সকল আগ্রহী ব্যক্তিকে ওই দেশ সম্পর্কে, কাজ সম্পর্কে, আইন কানুন, ভাষা সম্পর্কে বিস্তারিত জেনে যাওয়ার আহ্বান জানান।
এ ছাড়া অন্যদের মধ্যে নবাবগঞ্জ থানার তদন্ত নবাবগঞ্জ থানা আজগর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম সাখাওয়াত হোসেন, ঢাকা এম আর এস সি কো অর্ডিনেটর আল মুবিন রহমান, এস এস ই আর ফাহিম ইসলাম সৌরভ, শাহিন আলম কাউন্সেলর এবং নবাবগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আবুল কালাম, সহ উপজেলা প্রাণিসম্পদ, কৃষি, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
