নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব নৃত্য দিবস উদযাপন করেছে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিত কলা একাডেমি (নাফা)।
বিশ্ব নৃত্য দিবস উদযাপন উপলক্ষে “মাটির সংস্কৃতি ধরে রাখবো আমরা, ছড়িয়ে দিবো সারা বিশ্বে” এই শ্লোগানে শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় নবাবগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলির নেতৃত্ব এসময় উপস্থিত ছিলেন নাফার সভাপতি শফিউর রহমান তোতা, শিক্ষক মো. সেলিম প্রমুখ।
