নবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার সিংহরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সিংহড়া ব্লাড ডোনার্স ক্লাব অনুষ্ঠানটির আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন।
এ সময় অত্র ডোনার্স ক্লাবের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি প্যারাগন হসপিটাল এন্ড ট্রমা সেন্টার কতৃপক্ষ সার্বিক সহায়তা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *