নবাবগঞ্জে বিজের উদ্যোগে ৪০০ কৃষক পরিবার পেলো সবজি বীজ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা শাখায় বিজ সমিতি অফিসের ৪০০ জন উপকারভোগীদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান। এসময় তিনি উপকারভোগীদের কাছে পারিবারিক পুষ্টির চাহিদা ও শাক-সবজির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন বিজ সংস্থাটি কৃষি কর্মসূচির মাধ্যমে সবজি উৎপাদন, প্রাণিসম্পদ উন্নয়ন, মৎস্য উন্নয়ন, জৈব সার উৎপাদন এবং কৃষি ও বনায়ন নার্সারী উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।
অনুষ্ঠানে অত্র জোনের সাব-জোনাল ম্যানেজার জনাব মো. রাশেদুল কবির জুয়েলের সভাপতিত্ব কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মো. মোশারফ হোসেন, বিআইডিপি কর্মসূচির ম্যানেজার মো. ফেরদৌস আলী, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. উজ্জল হোসাইন, শাখা ব্যবস্থাপক বিপুল চন্দ্র, শিক্ষা ও সামাজিক সূরক্ষা কর্মসূচির ম্যানেজার মো. আজিজুর রহমান, কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার মো. হারুন অর রশিদ সহ অত্র শাখার অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *