নবাবগঞ্জে বাইক এক্সিডেন্টে নিহত-২, আহত -১

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাইক এক্সিডেন্টে মুখোমুখি সংঘর্ষ হয়ে  ২  বাইক চালক নিহত ও ১ জন আহত হয়েছেন।    বৃহস্পতিবার  (১৫ আগস্ট)  দুপুরে শোল্লা ইউনিয়নে খতিয়া ব্রীজে ২ বাইক মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। জানা যায়, শোল্লা খতিয়া ব্রীজে ২ বাইক চালক দুই দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় নিহত ২ জন নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে পূর্ব মেলেং এলাকার বাসিন্দা রিপনের ছেলে রিফাত (১৬) ও রুপারচর এলাকার এলাহির মোল্লার  ছেলে মালেক (২৮) নামে ২ জন  ঘটনাস্থলেই মারা যান।

পরে রিফাতের সঙ্গী উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের নুর ইসলামের ছেলে তামীম (১৭) গুরুতর আহত হয়। রিফাত মেলেং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরে ঘটনাস্থলে থাকা স্থানীয়রা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহতজনের অবস্থা আশংঙ্কা হওয়ায় ঢাকা পঙ্গু হাসপালে নেওয়া হয়েছে।  এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, পরিবারের কোন  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *