নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব কিডনি দিবস পালিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. “কিডনি রোগ জীবন নাশা, প্রতিরোধই বাঁচার আশা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সমসাবাদ কাশিমপুর এলাকায় অবস্থিত একটি অলাভজনক সেবা মূলক প্রতিষ্ঠান ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারে এসে আলোচনা সভা করা হয়।
সভায় বক্তারা বলেন, কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ। সারা বিশে^র মতো বাংলাদেশেও বর্তমানে সাধারণ এবং জটিল কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশষ্কাজনকভাবে বেড়ে চলছে। আক্রান্ত রোগীর সংখ্যা কমানোর জনস্য স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই। বিশ^ব্যাপী প্রায় ৮৫ কোটি মানুষ শুধু দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। এই সংখ্যা ডায়াবেটিস রোগীদের চেয়ে প্রায় দ্বিগুন এবং ক্যান্সার রোগীদের চেয়ে প্রায় বিশ গুন। মৃত্যুর কারণ হিবেসে কিডনি রোগ ১৯৯০ সালে ছিল ১৯তম স্থানে, বর্তমানে দাঁড়িয়েছে ৭ম স্থানে, এভাবে চলতে থাকলে ২০৪০ সালে দখল করে নেবে ৫ম স্থান। আবার উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে কিডনি রোগের হার সবচেয়ে বেশি।
কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এর প্রতিষ্ঠা সভাপতি অধ্যাপক ডা:  এম.এ.সামাদ বিগত বিশ বছর যাবত এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিডনি রোগের সচেতনতায় মানব সেবার লক্ষে নিরলস ভাবে কাজ কাজ করে যাচ্ছেন।
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট নবাবগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মো. আমজাদ হোসেন. কোষাধ্যক্ষ মো. ইমরান হোসেন খান, ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, সহকারি শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী, ডায়ালাইসিস ইনচার্জ মো. শহিদুল ইসলাম, নার্স আফসানা খাতুন, রওজাতুন জান্নাত, আরও অপারেটর ফায়েজ আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *