নবাবগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি উদ্বোধন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *