নবাবগঞ্জে বঙ্গবন্ধু ও তারেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তারেক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার বলমান্তচর পোটিং ক্লাবের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উদ্বোধক ছিলেন, বাহ্রা ইউপি সাবেক চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদ।

উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলের সার্বিক তত্বাবধানে এবং আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বেসরকারি হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান খান , আওয়মী লীগ নেতা ইউসুফ হারুন টিপু, ফয়েজ আল মাসুদ টুটুল, মো. খোকন, ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ আলী বুলু প্রমুখ।

অন্যদিকে একই দিন উপজেলার দুধঘাটা বালুখন্ড প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘের খেলার মাঠে স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু প্রধান অতিথি ছিলেন। খেলায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন উদ্বোধক ছিলেন। শোল্লা ইউপির সাবেক চেয়ারম্যান ফজলুল হক ফজলের সার্বিক তত্বাবধানে, ক্লাবের সভাপতি মো. বাবুল হোসেনের সভাপতিত্বে এবং ফিরোজ আহমেদের সঞ্চালনায় আওয়ামীলীগ নেতা দেওয়ান আওয়াল, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক নূর আলম, মাসুদ মোল্লাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *