নবাবগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। রোববার সকালে জাতিয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিকৃতিতে আওয়ামীলীগ, প্রশাসন, সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা ওয়াছেক মিলনায়তনে সকলে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এসময় বক্তারা বলেন, যার জন্ম না হলে হয়তো এই সোনার বাংলা স্বাধীন হতো না। সে আমাদের প্রাণ প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব বাঙালি জাতির প্রেরণা। তার আদর্শে উজ্জীবিত পুরো বাঙ্গালি জাতি। তাই তো বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারবা না। সেই বলিষ্ঠ বাণী বাস্তবে রূপ দিচ্ছেন ধন্য পিতার ধন্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভুমি অরুন কৃষ্ণ পালের সঞ্চালনায় বিশেষে অতিথি ছিলেন, দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।

এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন, গণপরিষদের সাবেক সদস্য আবু মো. সুবেদ আলী টিপু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামানা তরুন, ফজলুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব আব্দুর রউফ মোল্লা, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. সাফিল উদ্দিন মিয়া, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, মরিয়ম জালাল শিমুসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *