নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাতে উপজেলার সমসাবাদ নবীন সংঘের আয়োজনে হরে কৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী গান্ধীর মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন। এবং উদ্বোধক ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।

এসময় বক্তরা বলেন, নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এমন ব্যতিক্রম আয়োজন আমাদের সকলকে মুগ্ধ করেছে। দেশ রত্ন শেখ হাসিনা বিদ্যুতে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছে আজ তার বাস্তব প্রমাণ। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলো এবং আছে বাংলাদেশ কখনোই পিছু হটেনি। তিনি নানা ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশ বিনির্মানে কাজ করে যাচ্ছেন। সেই সাথে আমাদের প্রিয় অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি আমাদের দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে বড় বড় উদ্যোগ গ্রহন করেছেন। যা বাস্তবায়ন হলে এই দুই উপজেলার চেহারাই পাল্টে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ড. মো. সাফিল উদ্দিন মিয়া, সদস্য ডা. বাবুল মিয়া, শাহিন খান, প্রবির কুমার সাহা, ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, জেলা পরিষদ সদস্য. এসএম সাইফুল ইসলাম, আ.লীগ নেতা আশরাফ আলী, শ্রমিক লীগ আহবায়ক রাশেদ খান, যুগ্ম আহবায়ক শেখ সুজন, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সুজন বাবু, মৎস্যজীবি লীগ সভাপতি ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক রমজান আলী, জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হোসাইন অপু, রাহাত মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, কলেজ শাখা সভাপতি দিপ্ত দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক নাহিদুল আলম নাদিম, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা তাসদীদ আহমেদ, মো. জনি, মীর তুষার প্রমুখ৷

খেলায় পদ্মা ও ইছামতী নামে দুটি দল অংশগ্রহণ করেন৷ তবে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। পরে ৪-০ গোলে ইছামতীকে হারিয়ে পদ্মা দল চ্যাম্পিয়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *