নিজস্ব প্রতিবেদক: দেশি ফলে ভরপুর, শিশুর জীবন হোক মধুর” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পল্লবী কচি-কাঁচার মেলার উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাঝিরকান্দা মডেল সরকারি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ ফল উৎসবের আয়োজন করা হয়।
পল্লবী কচি-কাঁচার মেলার শুভাশিস গোস্বামীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুবন্ধু মোহাম্মদ রুবেল তালুকদার, মাঝিরকান্দা মডেল সরকারি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাবু আহমেদ, মিনারা বেগম, ফাহমিদা আক্তার,লাবলু আহমেদ,অমলেশ সরকার,সুদিপ্ত চক্রবর্তী ও শ্রাবনী রানী ধরসহ শিক্ষক শিক্ষার্থী ও পল্লবী কচি-কাঁচার মেলার সদস্যবৃন্দ।
ফল উৎসব অনুষ্ঠান মোহাম্মদ রুবেল তালুকদার বলেন অনুষ্ঠানটি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশীয় ফল উৎসব আয়োজনের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে আমাদের দেশীয় ফলের পুষ্টিগুণ ও উপকারিতা তুলে ধরা বর্তমান ফাস্টফুডের যুগে শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করতে এই উৎসবগুলো দারুণ ভূমিকা পালন করে। সেই সাথে তিনি মায়েদের প্রতি আহ্বান জানান মৌসুমি ফল গুলো খাওয়াতে এবং জোর করে শিশুদের না খাওযাতে অনুরোধ জানান।
