নবাবগঞ্জে নিজ প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে নিজ প্রতিষ্ঠান থেকে রকি সাহা (৩৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর বাজারের নিজ মুদি দোকান থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রকি সাহা দোহার উপজেলার রাইপাড়া গ্রামের নিরঞ্জন সাহার ছেলে। তিনি নবাবগঞ্জের দাউদপুর বাজারের তিন বছর যাবত মুদি ব্যবসা করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রকি সাহা বিগত ১০ বছর দাউদপুর বাজারের ব্যবসায়ী উত্তমের দোকানে চাকরি করেছেন। এলাকায় পরিচিত সূত্রে, গত ৩ বছর যাবত ঐ বাজারে মুদি ব্যবসা করতেন। বাড়িতে না গিয়ে রাতে দোকানের পিছনের বাসায় থাকতেন। শুক্রবার সকালে বাজারের এক দোকানী তাকে ডেকে সারা পায়নি। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে দোকানের ঝাপ খুলে রকি সাহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *