নবাবগঞ্জে দেয়াল চাপায় কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় টয়লেটের দেয়াল চাপায় মারুফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মুন্সিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ঐ গ্রামের মৃত শেখ রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে ৫টার দিকে মুন্সিনগর পুরাতন মসজিদে আসরের নামাজ পড়তে যায় মারুফ। মসজিদের টয়লেটের দেয়াল টপকে ওপরে উঠার চেষ্টা করছিল সে। এসময় দেয়াল ভেঙে তার ওপরে পড়ে যায়। আহতাবস্থায় স্থানীয়সহ স্বজনরা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশফাক রাজীব হাসান জানান, এঘটনা কেউ জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *