নবাবগঞ্জে দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

আব্দুল রাহিম:  ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৫নং দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. পলাশ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নয়নশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, সদস্য হোসেন সিকদার ও সাইদুল কবির সুমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম, উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত কুমার মন্ডল, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল প্রমুখ।

সভাপতিত্ব করেন নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিটন সিকদার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসনা রানী গোস্বামী। অতিথিবৃন্দ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *