নবাবগঞ্জে দুর্বৃত্তের হামলায় কৈলাইল ইউপি চেয়ারম্যান আহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একদল দুর্বৃত্তের হামলায় কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্নু মাতবর গুরুত্বর আহত হয়েছেন। সোমবার বিকালে মেলেং-মাশাইল এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। তাকে মারাত্মক আহতাবস্থায় রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার ছোট ভাই মিজানুর রহমান মুঠোফোনে নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার উপজেলায় দাপ্তরিক কাজ শেষে বিকালে নবাবগঞ্জ থেকে কৈলাইলের দড়িকান্দার বাড়িতে ফিরছিলেন। পথে মেলেং-মাশাইল মধ্যবর্তী স্থানে একদল দুর্বৃত্ব এ হামলা করে বলে পুলিশ সূত্র জানায়।
মিজানুর রহমান মুঠোফোনে হামলার তথ্য নিশ্চিত করে বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করতে এই হামলা চালানো হয়। চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক সুজন বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থল থেকে জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটির অধিকত্বর তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *