নবাবগঞ্জে তিন মাদক কারবারি আটক: দুই কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক. ঢাকার নবাবগঞ্জে দুই কেজি গাঁজা ও নগদ ৮১ হাজার টাকা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাহ্রা চরকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়।আটককৃতরা হলেন- ঐ গ্রামের কিতাব উদ্দিনের ছেলে ঈমান আলী (৬০), তার স্ত্রী পারভিন বেগম (৫০), মেয়ে ইরিন জামান (২০)।
নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার এসআই মো. মিন্টু লস্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাহ্রা চরকান্দি গ্রামের ঈমান আলীর বাড়িতে অভিযান চালায় এএসআই মো. জসিম, এএসআই মো. ইব্রাহিম, নারী কনস্টেবল রওশনআরাসহ একটি দল। এসময় বাড়িতে থাকা ৩জনকে আটক করা হয়। পরে ঈমান আলীর বাড়ি তল্লাশি করে দুই কেজি গাঁজা ও নগদ ৮১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, গাঁজাসহ মাদক কারবারীদের থানায় আনা হয়েছে। আটককৃত বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *