নবাবগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সেমিনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে জনপ্রতিনিধি, শিক্ষক এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের নিয়ে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সেমিনার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়ন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব, ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্প পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম। প্রধান অতিথি বলেন, ঢাকা জেলা প্রশাসকের আন্তরিক চেষ্টায় বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম নবাবঞ্জ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সেমিনার করা হয়। স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের ডিও লেটারে এ অঞ্চলে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার স্থাপনে গত মাসে একনেকে পাশ হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, ডিজিটালের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে আমরা প্রশিক্ষণ শুরু করেছি যাতে করে শিক্ষার্থীরা ও যুবকরা খুব সহজেই আইসিটি সম্পর্কে ভাল ধারনা নিয়ে বিদেশেও কাজ করতে পারে এবং ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠনসহ জনগণের আরও দোরগোড়ায় এ সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম প্রমুখ।

পরে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত প্রাকৃতিক দূর্যোগ অগ্নিকান্ড, ঘুর্ণিঝড়, কোভিড-১৯ প্রাদূর্ভাবে ক্ষতিগ্রস্থ ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, প্রবীণ ও অক্ষম, ও দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা করেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *