নবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা বুধবার জানালেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৬ নভেম্বর বুধবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হবে। সোমবার (১৪ নভেম্বর ) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান সামীমের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। মেলা সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রদর্শিত হবে।

মতিউর রহমান ডিজিটাল উদ্ভাবনী মেলার নির্দেশিকা বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের সার্বিক দিকনির্দেশনায় প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা চত্বরকে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান এই চারটি প্যাভিলিয়নে ভাগ করা হবে।

মেলা প্রাঙ্গণ থেকে সরকারি দপ্তরগুলো নাগরিকবান্ধব ডিজিটালসেবা প্রদান করবে। ৩টি উদ্ভাবনী উদ্যোগসহ মেলায় সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর অংশগ্রহণ করবে।

নির্দেশিকায় আরো বলা হয়, প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারা দেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। এর মাধ্যমে অংশগ্রহণমূলক ও অর্ন্তভূক্তিমূলক উদ্ভাবনের মাধ্যমে আগামীর লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে।

এছাড়াও উপজেলা পর্যায় হতে প্রাপ্ত উদ্ভাবনসমূহ যাচাই-বাছাই করে জেলা পর্যায়ের উদ্ভাবনী মেলায় প্রদর্শণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *