নবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা সভা

টাইফয়েড জ্বর থেকে সকল শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী টিকাদান শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় ঢাকার নবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
৯ থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে যাতে করে টিকার আওতায় আনা হয় সেই উপলক্ষ্যে উপজেলার প্রাকপ্রাথমিক থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নিয়ে এক আলোচনা সভা করা হয়।

সভায় সভাপত্বি করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা দিলরুবা ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকবর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, দৈনিক প্রথম আলোর সাংবাদিক আজহারুল হক, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার কাজী সোহেল, দৈনিক ইত্তেফাকের সংবাদিক শাহিনুর রহমান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *