নবাবগঞ্জে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

খবর সমগ্র বাংলাদেশ

নবাবগঞ্জে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জঙ্গল থেকে এক নবজাতক ছেলে উদ্ধার করেছে পুলিশ।

রোববার উপজেলার টিকরপুর গ্রামের বাবুল নামের এক ব্যক্তির বাড়ির পাশের এক ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নবাবগঞ্জ থানার গালিমপুর তদন্ত কেন্দ্রের এএসআই রুহুল আমিন শিকদার জানান, দুপুরে ঝোপে এক নবজাতক কান্না শুনে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও দেখভাল করার জন্য ভর্তি করা করেছে পুলিশ।

শিশুটির অভিভাবকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *