নবাবগঞ্জে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ঢাকার নবাবগঞ্জে পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা পুকুরপাড় গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক লেলিন আহমেদ রাসেল, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি রাসেদ কামাল সিহাব, যুবনেতা দুর্জয় মাহমুদ, রায়হানুল ইসলাম, রুবেল তালুকদার, আবেদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *