নবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলা সভা কক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
তিনি বলেন, যুবসমাজ দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। মেধার বিকিরণ ঘটিয়ে দেশ-বিদেশে অবদান রাখতে পারেন। আাশাকরি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যথাযথ বাস্তবায়নে অনবদ্য সাফল্য অর্জন করে দেশের জন্য ভূমিকা রাখবেন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহমুদ প্রমুখ।
পরে ২৭জন যুবক-যুবতিকে ৮ লাখ ৫০ হাজার ঋণ বিতরণ করা হয়। এছাড়াও ৩০ জনকে প্রশিক্ষণের সনদপত্র ও ৬শ’ টাকা করে সম্মানি প্রদান করা  হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *