‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে ঢাকা জেলা সার্কেল বিআরটিএ ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রধান ফটক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষিকর্ম কর্তা আছমা জাহান, নবকলি পরিবহনের পরিচালক আজিজুল হক মিতু, দোহার নবাবগঞ্জ বাস মালিক সমিতির নেতা চন্দন হালদার, চুড়াইন ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, ঢাক জেলা বিআরটিএ এর কর্মকর্তা মো. হাসান।
উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাবু লাল মোদক, উপজেলা পাট সহকারী কর্মকর্তা রুস্তম আলীসহ উপজেলা রেড ক্রিসেন্ট স্যোসাইটির স্বেচ্ছাসেবক কর্মী ও বীর মুক্তিযোদ্ধাগণ।
