নবাবগঞ্জে ছিন্নমুকুল ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সেবামূলক সংগঠন ছিন্নমুকুল ফাউন্ডেশনের সদস্যরা।

প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনটির পক্ষ থেকে ৪৫টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (৪ এপ্রিল) সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন।

উল্লেখ্য, ২০১৪ সালে মানবসেবার প্রত্যয় নিয়ে গঠিত হয় ছিন্ন মুকুল ফাউন্ডেশন। প্রতিষ্ঠালঘ্ন থেকেই নয়নশ্রী, যন্ত্রাইল, বান্দুরা, বারুয়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, পড়ালেখার যাবতীয় খরচ, ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *