নবাবগঞ্জে ছিনতাইকৃত অটোগাড়িসহ গ্রেফতার ২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মিশু (অটোগাড়ি) সহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার মানিকগঞ্জের সিংগাইরে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার মো. রোমান নামক এক মিশু (অটো) চালকের গাড়িটি যাত্রিবেশে ভাড়া নিয়ে চন্দ্রখোলা মন্দিরের পাশে অজ্ঞাতনামা ৩ ছিনতাইকারী ছিনতাই করে। পরে চালক মো. রোমান নবাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ট্রাফিক-উত্তর) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলমের তত্ত্বাবধানে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে এসআই শ্যামলেন্দু সরকারসহ একটি বিশেষ অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেন।
ছিনতাইকারীরা হলো- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. আরিফ হোসেন (২৫) ও মধ্যচারী গ্রামের ফজল হকের ছেলে মো. শাজাহান মিয়া (২৬)।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা স্বেচ্ছায় ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *