নবাবগঞ্জে চোলাই মদসহ মাদক সম্রাট বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩০০ লিটার চোলাই মদসহ বাবু ভূঁইয়া ওরফে বাবু নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, বাবু একজন মাদক সম্রাট। দীর্ঘদিন ধরে সে চোলাই মদ তৈরি করে মাদক ব্যবসা করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার হেফাজত থেকে দেশীয় তৈরি ৩০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।

বাবুকে মাদক আইনে মামলা দিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *