নবাবগঞ্জে গনসংহতি আন্দোলনের সভা বাতিল, দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় শহিদ মিনারে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল ২৫জানুয়ারী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে মর্মে পুলিশ আলোচনা সভা না করতে বলেন। পরে পার্টির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিদদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।

গণসংহতি আন্দোলনের নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা সোমবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আমি শহিদ মিনারে সভা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অনুমতি নিয়েই আজ সভার সিধান্ত নেওয়া হয়েছে। এবং অলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা জোনায়েত সাকিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত থাকার কথাও ছিলো। কিন্তু ২৪জানুয়ারী রাত ৮টার দিকে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ আমার মুঠো ফোনে ফোন করে বলেন, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে আপনারা আপনাদের কর্মসূচি বাতিল করুণ। পরের দিন আজ সোমবার সকালে অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অনুষ্ঠান বাতিল করেন পুলিশ। পুলিশের এই আচরণে মর্মাহত ও ক্ষুব্ধ দলের নেতাকর্মীরা।

মিজানুর রহমান মোল্লা প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন, আইন শৃঙ্খলার অবনতির দোহায় দিয়ে জনগণের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার এই হীন কর্মকান্ডের বিরোধীতা করছি সেই সাথে কোন রকমের সভা সমাবেশ নিষিদ্ধের আইনি নোটিশ না থাকা সত্ত্বেও আলোচনা সভা বন্ধ করে দেয়ার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

এবিষয়ে নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন, শহিদ মিনারে অনুষ্ঠান করার ব্যাপারে আমার জানা ছিলো না। তা ছাড়া যে কোন সভা সমাবেশে করার ক্ষেত্রে জেলা প্রশাসক (ডিসি) ও এসপির অনুমতি লাগে। এ সভা করার ক্ষেত্রে তার কিছুই ছিলো না। সভাস্থলে পুলিশের ভ্যান ও পুলিশ সদস্যদের উপস্থিতির কথা জানতে চাওয়া হলে ওসি বলেন, পুলিশের নিয়মিত ডিউটি পুলিশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *