নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর বেরিবাঁধ এলাকায় গণভোটের পক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জনসমুদ্রে পরিণত হয়েছে। সভায় বিপুল সংখ্যক তরুণ প্রজন্মের বিপ্লবীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শনিবার ঐক্যবদ্ধ তারুণ্য দোহার নবাবগঞ্জ এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘হ্যাঁ’ মানে মুক্তি, আজাদী, স্বাধীনতা এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার। অন্যদিকে ‘না’ মানে পুরানো শোষণ, বৈষম্য এবং অস্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রাখা।
বক্তারা আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে গণভোট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এ গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটবে। তরুণ সমাজই এই পরিবর্তনের প্রধান শক্তি উল্লেখ করে তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, একটি ন্যায্য, স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণ সমাজ রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে এবং আগামীতেও এই আন্দোলন আরও বেগবান হবে।
