স্টাফ রিপোর্টার, নবাবগঞ্জঃ দুর্গম এলাকা হওয়ায় সরকার দেওয়া কর্মস্থলে ব্যবহৃত গাড়ি থেকে নেমে, প্রায় দেড় কিলোমিটার চক এলাকা পাড়ি দিয়ে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট । মঙ্গলবার বিকেলে ঢাকার নবাবগঞ্জে কৈলাইল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম।
এসময় কৈলাইলের মালিকান্দা চক এলাকা থেকে আব্দুর রশিদ নামের এক মাটি ব্যবসায়ীকে ঘটনাস্থলে আটক করে পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম বলেন, অবৈধভাবে বেকু দিয়ে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং আমাদের অভিযান চলমান থাকবে ।
