নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় আটক-৬

নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জ উপজেলায় কৃষি জমির মাটি কাটার সময়ে গভীর রাতে ইব্রাহীম বেপারি (৩১) সহ ছয়জন মাটি কারবারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ভেকু ও ৫টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

২৬ ফ্রেব্রুয়ারি রাত ৩টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের পশ্চিম মরিচপট্টি চক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

পরে কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত ইব্রাহীম বেপারিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ইব্রাহীম বেপারি দোহার উপজেলার নারিশা এলাকার বক্স বেপারির ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম কৃষি জমির মাটির কারবারীদের হুশিয়ার করে বলেন, নবাবগঞ্জ উপজেলায় কৃষি জমি রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *