নবাবগঞ্জে কৃষকলীগের শোকসভা ও এতিমদের মাঝে ত্রাণ বিতরণ

 মো. নাজমুল হোসেন: ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে, এতিম ও অসহায়দের মাঝে ফল ও বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচীর সূচনা করেন বাংলাদেশ কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন।
ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের সভাপতি আবু জাফর জাকির উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অনুষ্ঠানের সঞ্চালনায় করেন।
এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ইফতেখার হোসেন দুলু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, আ.লীগ নেতা সামসুল হক, মোশারফ হোসেন, কৃষক নেতা স্বপন কুমার সরকার, জাহিদ হায়দার উজ্জল, আবুল কালাম, মোবারক হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *