নবাবগঞ্জে কৃষকলীগের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা কৃষকলীগ এর আয়োজন করেন। এসময় প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বিজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল হোসেন।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিমসতসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা প্রান্তিক কৃষকদের মধ্যে সবজি বিজ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *