নবাবগঞ্জে করোনায় চিকিৎসকসহ ২২ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকালপার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপসহ আরো ২২ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২১১ জনে।  রোববার বিকেলে ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানান, ৩ জুলাই উপজেলায় থেকে ৪৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে তিনিসহ ২২ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় সনাক্তের হার ৫০%।এ পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট ৭ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *