নবাবগঞ্জে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিদর্শক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিদর্শক ডা. মো. বিল্লাল হোসেন।

মঙ্গলবার বেলা ১২টায় দিঘিরপাড় কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এসময় তিনি স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন এবং রোগীদের খোঁজ নেন। পরে কৃষি নিয়ন্ত্রণ সপ্তাহে সেবা নিতে আসা দুই শিশুকে নিজ হাতে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি, ডা. ঝুমানা আশরাফী সুইটি, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. নজরুল ইসলাম, দিঘিরপাড় কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি সালমা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *