নবাবগঞ্জে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও মেধা পুরষ্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও মেধা পুরষ্কার প্রদান করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলার গালিমপুর ইউনিয়নের গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। এসময় তিনি শিক্ষার্থীদের সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়তে পড়াশুনা শিখে ভালো মানুষ হওয়ার আহবান জানান।

বিদ্যালয়ের সভাপতি ও আইটি বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে গালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আজিম, চূড়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী, আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিন চৌধুরী, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সুজন বাবু, জিয়াউল ইসলাম মিথু সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবক
প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *