নবাবগঞ্জ(ঢাকা)সংবাদদাতা. জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেক শহীদের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে টেকসই চিহ্ন রাখতে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলায় ” এক শহীদ, এক বৃক্ষ ” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ” এক শহীদ, এক বৃক্ষ ” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ পরিবারের অভিপ্রায় অনুযায়ী দুটি কৃষ্ণচুড়া গাছ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা দিলরুবা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, স্বাস্থ্য কর্মকর্তা এসএম ডা. সাখাওয়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ রাকিব ও শহীদ আতাউর রহমান ইয়াসিরের পরিবারবর্গ।
পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদ পরিবারবর্গকে সেলাই মেশিন ও উপহার দেয়া হয় এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
