নবাবগঞ্জে একাত্তর বাংলাদেশের সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জে একাত্তর বাংলাদেশের স্থান নির্ধারণ উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা সদর বিয়াম ল্যাবরেটরী স্কুলে এ সভা করা হয়। দোহার-নবাবগঞ্জে ব্যতিক্রমী বিশ্ববিদ্যালয়, লাইব্রেরী ও যাদুঘর নির্মাণের মহান প্রকল্প নিয়ে এ সভায় আলোচনা হয়। উপ-কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সভায় সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন কমিটির সদস্য ও একাত্তর বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হারুন অর রশিদ, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, একাত্তর বাংলাদেশের সাধারণ সম্পাদক দেওয়ান আওলাদ হোসেন, শিক্ষাবিদ একলাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, বীর মুক্তিযোদ্ধা কালিপদ হালদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ।
সভায় বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের জন্য দোহারে বিলাশপুর চরে ও কোঠাবাড়ি বিলে এবং নবাবগঞ্জের শোল্লায় স্থাপনের প্রস্তাব আসে। এছাড়া নবাবগঞ্জের কলাকোপায় মহাত্মা গান্ধী মাঠে যাদুঘর, লাইব্রেরী, বারুয়াখালিতে লাইব্রেরী, নবাবগঞ্জে ও দোহারের একেত্তরের মুক্তিযুদ্ধকালিন প্রধান ক্যাম্প অখিল পোদ্দার বাড়ি যাদুঘর, দোহারের জয়পাড়ায় লায়ন সালাম চৌধুরীর বাড়িতে লাইব্রেরী করার প্রস্তাব করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *